October 2, 2026, 4:33 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না।  কারণ, বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে।
তিনি বলেন, ‘পলাতক দন্ডিত আসামি যে দলের নেতা সেই দলকে এই দেশের মানুষ সমর্থন করতে পারেনা।  এরা ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ, উন্নয়ন গিলে খাবে। এমনকি দেশটাও গিলে খাবে।’
ওবায়দুল কাদের আজ রোববার সকালে নোয়াখালীর বসুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। কোম্পানিগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানেই ভোট চুরি, ভোট জালিয়াতি আর ভুয়া ভোটার তালিকা। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। কারো ফরমায়েশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে আদালতের নির্দেশে। ওটাকে আর জীবিত করা যাবে না।
ওবয়দুল কাদের বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সীট দিতে চান। খাই খাই পার্টি বিএনপি এখন ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে।
আগে নোয়াখালীতে বিএনপির ঘাটি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয় কাজ করে সেই ঘাটি ভেঙ্গে দিয়েছি।
দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর্জা কাদেরের সভাপতিত্বে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদদ্দিনও বক্তব্য রাখেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বসুরহাটে আধুনিকায়নকৃত বাসস্ট্যান্ড ও সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page