September 25, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতির অভিযোগ ; টিউলিপের সাক্ষাৎকার নিলেন যুক্তরাজ্যের কর্মকর্তারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যের দেশটির মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নিজের এবং তাঁর পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তাঁর সাক্ষাৎকার গ্রহণ করেছেন।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের চার সদস্য চার বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন- এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশে অনুসন্ধান চলছে।

টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারেন- এ বিষয় প্রকাশ হওয়ার পর তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা প্রশ্ন করলেন।

দুদক গত সপ্তাহে টিউলিপ সিদ্দিক (৪২), তাঁর মা শেখ রেহানা (৬৯) ও খালা শেখ হাসিনার (৭৭) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। বাংলাদেশের হাইকোর্ট অভিযোগ অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দেন।

টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যরা ভুয়া কোম্পানি ও মালয়েশিয়ার একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে অভিযোগের (রিট) ওপর শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক অর্থ আত্মসাতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি।

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কর্মকর্তারাও এসব অভিযোগকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, শেখ হাসিনার বিরোধীরা রাজনৈতিক কারণে এসব অভিযোগ এনেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page