October 15, 2026, 1:15 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

দূতাবাস খুলতে কাজ শুরু করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার ও সংযুক্ত আরব আমিরাত পরস্পরের দেশে তাদের দূতাবাস খোলার ব্যাপারে কাজ শুরু করেছে। ২০১৭ সালে আরব আমিরাতসহ চার আরব দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করেছিল। তবে ২০২১ সালে ওই চার দেশ সে অবরোধ প্রত্যাহার করলেও আরব আমিরাত তখন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি গতকাল (মঙ্গলবার) দোহায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, দু’দেশ দ্রুততম সময়ের মধ্যে তাদের সহযোগিতাকে ‘সর্বোচ্চ পর্যায়ে’ নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছে।

তিনি বলেন, আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দু’দেশের দূতাবাস আবার খুলে দেয়া যাবে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের টেকনিক্যাল কমিটিগুলো এ বিষয়ে কাজ শুরু করেছে এবং শিগগিরই দু’দেশের কূটনৈতিক প্রতিনিধিদলগুলো প্রয়োজনীয় সফর বিনিময় করবে বলে তিনি জানান।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও একজন সরকারি কর্মকর্তা বিবৃতি প্রকাশ করে একই ধরনের বক্তব্য দিয়েছেন।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর ২০১৭ সালের জুন মাসে কাতারের ওপর অবরোধ আরোপ করে। ২০২১ সালের জানুয়ারি মাসে দেশগুলো কাতারের ওপর থেকে সাড়ে তিন বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়।

সৌদি আরব  ও মিশর একই বছর কাতারের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ের সম্পর্ক পুনঃস্থাপন করলেও বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত গত দুই বছরেরও বেশি সময় ধরে এ কাজ করা থেকে বিরত ছিল।গত সপ্তাহে বাহরাইন কাতারের সঙ্গে পূর্ণ মাত্রার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে একটি চুক্তি সই করে। এরপর সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের উদ্যোগ নিল।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page