October 18, 2026, 5:21 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

দূতাবাস খোলার ব্যাপারে আলোচনা করতে তেহরান সফরে সৌদি প্রতিনিধিদল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে দূতাবাস এবং মাশহাদ শহরে কনস্যুলেট খোলার ব্যাপারে আলোচনা করতে সৌদি আরবের একটি কারিগরি প্রতিনিধিদল ইরান সফরে এসেছেন বলে জানা গেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল (শনিবার) বিকেলে দেশটির প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। ওই মন্ত্রণালয় আরো জানায়, শনিবারই সৌদি প্রতিনিধিদলটির সদস্যরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মহাপরিচালক মেহদি হুনারদুস্তের সঙ্গে সাক্ষাৎ করেন। সাত বছর বিরতির পর ইরান ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে তাদের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার দু’দিনের মাথায় সৌদি প্রতিনিধিদলটি তেহরান সফরে এল।

গত বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান চীনের রাজধানী বেইজিং-এ তার সৌদি সমকক্ষ প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

২০১৬ সালের জানুয়ারি মাসে ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। কয়েক বছর পরিস্থিতি অপরিবর্তিত থাকার পর বিগত বছরগুলোতে ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি কূটনীতিকরা অন্তত পাঁচবার দ্বিপক্ষীয় সম্পর্ক আবার চালু করার লক্ষ্যে আলোচনায় মিলিত হন। কিন্তু সেসব আলোচনা কাঙ্ক্ষিত ফল দিতে পারেনি।

এরইমধ্যে গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালু করার সিদ্ধান্ত ঘোষণা করে। চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে এ সংক্রান্ত চুক্তি সই করেন ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে শনিবার ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page