September 23, 2026, 3:14 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

দূতাবাস সচল রাখতে ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো ও ওয়াশিংটনে দূতাবাসের কার্যক্রম সচল রাখতে বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা। বৃহস্পতিবার ইস্তাম্বুলে রাশিয়ান কনস্যুলেট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। উভয় দেশ পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করে। দূতাবাসের কর্মীর সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইউক্রেনে যুদ্ধ বন্ধ ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করে কূটনৈতিক সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন।

এরআগে মঙ্গলবার বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, উভয় পক্ষ আমাদের দ্বিপাক্ষিক মিশনের কার্যক্রম স্থিতিশীল করার বিষয়ে আরো অগ্রগতি অর্জনের চেষ্টা করবে।’

ট্যামি ব্রুস জানান, বৈঠকে শুধু দূতাবাস নিয়েই আলোচনা হবে। এতে রাজনৈতিক বা নিরাপত্তা সম্পর্কিত কোনো এজেন্ডা নেই। ইউক্রেন ইস্যুও নেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page