October 19, 2026, 9:01 am
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

দেরি না করে ইসরাইলকে থামান ; আমেরিকাকে ইরানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতি বেপরোয়া সমর্থন দেয়ার জন্য মার্কিন সরকারকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (রোববার) তেহরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাঈদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি উচ্চারণ করেন।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জাস্টিন তেল আবিব সফর করে ইসরাইলের যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করার পর ইহুদিবাদী সরকার নতুন উদ্যোমে গাজাবাসীর ওপর ঝাঁপিয়ে পড়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে ইসরাইলকে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের প্রাণ রক্ষা করার আহ্বান জানাচ্ছে কিন্তু গোপনে তারা গাজাবাসীর ওপর ভয়াবহ গণহত্যা চালানোর সবুজ সংকেত দিচ্ছে। ইসরাইলের সমর্থনে এই দ্বিচারী আচরণের জন্য মার্কিন কর্মকর্তাদের পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, দখলদার ইসরাইলি সেনারা শুধুমাত্র বিগত দুই দিনে গাজা উপত্যকার ৮০০ নারী ও শিশুকে হত্যা করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা একদিন আগে প্রতিরোধ নেতাদের কাছ থেকে এই বার্তা পেয়েছি যে, গাজায় গণহত্যা অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এ অঞ্চল একটি অনুমেয় নতুন অধ্যায়ে প্রবেশ করবে। কাজেই আমরা যথেষ্ট দেরি হয়ে যাওয়ার আগে গণহত্যা বন্ধ করার জন্য সকল যুদ্ধবাজের প্রতি আহ্বান জানাচ্ছি।”

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আল-আকসা তুফান অভিযানে প্রতিরোধ আন্দোলনগুলো এমন কিছু দলিল জব্দ করেছে যাতে দেখা যাচ্ছে, ইসরাইল সরকার পুরো গাজাবাসীকে মিশরে এবং পশ্চিম তীরের সকল ফিলিস্তিনিকে জর্দানে পাঠিয়ে দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। মিশর সরকার তেল আবিবের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

যৌথ সংবাদ সম্মেলনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি গাজার পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। আলবুসাঈদি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত গাজাবাসীর উপর চলমান গণহত্যা বন্ধ করতে পদক্ষেপ নেয়া।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৪ঠা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page