October 2, 2026, 7:00 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানালেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার উদ্দেশে বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাহসিকতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করুন।

বুধবার (৯ আগস্ট) পুলিশ সদর দপ্তরে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া তিন পুলিশ কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপিরা হলেন, সেলিম মো. জাহাংগীর, দেবদাস ভট্টাচার্য ও হাবিবুর রহমান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আজ এ পর্যায়ে এসেছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে যে কোনো চ্যালেঞ্জ সফলতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন।

তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছে পুলিশ। জঙ্গি দমনে আমাদের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।

পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাংগীর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের যে অঙ্গীকার রয়েছে আমরা তা পূরণ করতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোত্তম সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page