September 6, 2026, 7:11 pm
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা যারা করবে তাদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়ে পু‌লিশের মহাপ‌রিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, একটি মহল দেশকে উলটো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর নাম এদেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে সবসময়।  দে‌শে বিশৃঙ্খলা সৃ‌ষ্টিকারী‌দের প্রতিহত কর‌তে পু‌লিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞ।

শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পু‌লিশ লাইনে ‘বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ৪৮তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে ডিএমপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

আইজিপি বলেন, ‘যারাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে। দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে।’

তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ এর আগে তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইনানুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে ডিএম‌পি ক‌মিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (এসবি) মো. মনিরুল ইসলাম প্রমুখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page