October 15, 2026, 7:39 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

দেশের উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে : সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেনাবাহিনী জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। এ ধরনের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ জুলাই) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্স বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষটিও জানান তিনি।

অনুষ্ঠানে আরও অংশ নেন- লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, মেজর জেনারেল মো. মাহারুল ইসলাম, মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, মেজর জেনারেল ইফতেখার আনিস, ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page