September 7, 2026, 9:23 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

দেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বিএনপি যদি আবার দেশকে অস্থিতিশীল ও আগের মত আগুন সন্ত্রাস করতে চায়, তাহলে দেশের মানুষ তা সহ্য করবে না। কারণ এ দেশের মানুষ সন্ত্রাসীদের সমর্থন করে না।

আজ শুক্রবার দুপুরে নওগাঁ জেলার সাপাহারে চৌধুরী চান মোহাম্মাদ মহিলা কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সব দল ও ধর্মের মানুষ শেখ হাসিনার সরকারের উপকারভোগী । সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিধবাভাতা,বয়স্কভাতা,প্রতিবন্ধীদের ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে সরকার।
এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘওে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান মন্ত্রী ।
উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন, নিজের টাকায় পদ্মা সেতু করবেন। তিনি সেটা করে বিশ্ববাসীকে আমাদের সক্ষমতা দেখিয়েছেন। সরকার উড়ালসেতু ,বঙ্গবন্ধু টানেল,এক্সপ্রেসওয়ে,মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেছে।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্যসেবা দিতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। নারী ও শিশুদের কাছে আস্থার প্রতিষ্ঠান ছিল কমিউনিটি ক্লিনিক। অথচ বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে স্বাস্থ্য সেবা থেকে মানুষকে বঞ্চিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। বিনামূল্যে ২৭ ধরণের ঔষধ পাচ্ছে জনগণ।
তিনি বলেন, দেশ উন্নত হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশের কৃষককূল ভাল ফসলের নায্যমূল্য পাচ্ছে। ১৫ টাকার খাদ্যবান্ধব কর্মসূচি ও ৩০ টাকায় ওমমএস-এর চাল দিয়ে সাধারণ মানুষের পাশে আছে সরকার।
উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ফাহিমা বেগমের সভাপতিত্বে সম্মেলনে সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাহজাহান হোসেন ,সাধারণ সম্পাদক মো. মাসুদ রেজা সারোয়ার এবং নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সোমা মজুমদার বক্তৃতা করেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি মোছা. পারভিন আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাপাহার শাখার সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page