October 30, 2026, 5:30 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

দোনেৎস্কে ইউক্রেনের ‘বড় ধরনের’ হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী সোমবার বলেছে, তারা মস্কো অধিভুক্ত দোনেৎস্কে ইউক্রেন বাহিনীর ‘বড় ধরনের হামলা চালিয়েছে। তবে রুশ সামরিক বাহিনী দাবি করছে তারা এই হামলা’ প্রতিহত করেছে। খবর এএফপি’র।
কিয়েভ কয়েক মাস ধরেই বলে আসছে, তারা বড় ধরনের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকেই হারানো ভূখ- পুনরুদ্ধারের আশায় কিয়েভ এমন অভিযানের প্রস্তুতি গ্রহণ করে।
লুগানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের পাশাপাশি দোনেৎস্ক হচ্ছে ইউক্রেনের চারটি ভূখ-ের অন্যতম যা রাশিয়া সেপ্টেম্বরে তাদের ভূখ-ের সাথে সংযুক্ত করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বোরবার জানায়, এই অঞ্চলের দক্ষিণে ‘শত্রুরা সামনের পাঁচটি সেক্টরে বড় ধরনের হামলা শুরু করেছে।’
মন্ত্রণালয়ের এক টেলিগ্রাম পোস্টে বলা হয়, ‘শত্রুর মোট ছয়টি যান্ত্রিক এবং দু’টি ট্যাঙ্ক ব্যাটালিয়ন এই হামলায় অংশ নেয়।’
তারা আরো জানায়, তাদের মতে ইউক্রেনের সেনারা সামনের সেক্টরে সবচেয়ে জোরালো হামলা চালায়।
‘শত্রুরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং এক্ষেত্রে তাদের কোন সাফল্যও ছিল না।
মন্ত্রনালয়ের দেয়া এই যুদ্ধের এক ভিডিও পোস্টে ইউক্রেনের সাঁজোয়া যানগুলোকে প্রচ- বেগে প্রতিরোধে এগিয়ে আসতে দেখা যাচ্ছে।
১৫ মাসেরও বেশি সময় ধরে অব্যাহত থাকা এই সংঘাত চলতি সপ্তাহে উভয় পক্ষের মধ্যে বেড়ে যেতে দেখা যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page