October 31, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

দোনেৎস্ক ফ্রন্টলাইন পরিদর্শনে জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের ফ্রন্টলাইনে সৈন্য পরিদর্শন করেছেন।
এই অঞ্চল দখলে নিতে রুশ সৈন্যদের প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে মঙ্গলবার জেলেনস্কি সেখানে যান।
প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ সফর থেকে ফেরার পথে জেলেনস্কি দোনেৎস্ক অঞ্চলের ভুগলেদার-মেরিঙ্কা প্রতিরক্ষা লাইনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অবস্থান পরিদর্শন করেন।
এতে আরো বলা  হয়, সেখানে জেলেনস্কি স্থল বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তাদের সাথে ছিলেন এবং পুরস্কার প্রদান করেন।
জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে প্রতিদিন ইউক্রেনীয় মেরিনরা প্রমাণ করে যে, তারা একটি শক্তিশালী বাহিনী যা শত্রুকে ধ্বংস, ইউক্রেনীয় ভূমি মুক্ত এবং সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কঠিন কাজগুলো সম্পাদন করে।
উল্লেখ্য,মস্কোর শীতকালীন হামলার সময়ে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীকে ভুগলেদার পর্যন্ত পিছু হটতে বাধ্য করে যা যুদ্ধপীড়িত দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার অর্জনকে সীমিত করে দেয়।
জেলেনস্কি জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এবং সৌদি আরবে আরবলীগ সম্মেলনে বক্তব্য দিয়ে ফেরার পর ফ্রন্টলাইন পরিদর্শনে গিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page