October 30, 2026, 3:52 pm
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

দোষী সাব্যস্ত হলে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ দেয়া উচিত হবে না : জনমত জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলে আগামী ২০২৪ সালের নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়া উচিত হবে না। মার্কিন ভোটারদের ৬২ শতাংশ এক জনমত জরিপে এই মনোভাব ব্যক্ত করেছে। মার্কিন ম্যাগাজিন ‘দা হিল’ গতকাল (মঙ্গলবার) এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে।

মে মাসের শেষ দিকে ইয়াহু নিউজ এবং ইউ গভ যৌথভাবে এই জনমত পরিচালনা করে যাতে ১৫২০ জন পূর্ণবয়স্ক নাগরিক অংশ নিয়েছেন। এর মধ্যে শতকরা ৫২ ভাগ অংশগ্রহণকারী মনে করেন, সাবেক প্রেসিডেন্ট তার জীবনে নিশ্চিতভাবে মারাত্মক কিছু অপরাধ করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় তিনটি অভিযোগ হচ্ছে- তিনি একজন পর্ন তারকাকে অবৈধভাবে ঘুষ দিয়েছেন, হোয়াইট হাউজ থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথিপত্র নিজের বাড়িতে নিয়েছেন এবং ৬ জনুয়ারি ক্যাপিটল হিল  হামলায় উসকানি দিয়েছেন।

জনমত জরিপে অংশগ্রহণকারী ৬৬ ভাগ মানুষ বলেছেন, তারা মনে করেন, নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার জন্য সৃষ্ট সহিংসতায় উসকানি দিয়ে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন। এছাড়া, ৬৩ ভাগ মানুষ মনে করেন রাষ্ট্রীয় গোপন নথিপত্র হোয়াইট হাউজ থেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ট্রাম্প মারাত্মক অপরাধ করেছেন। ৫২ ভাগ মানুষ বলেছেন, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে অবৈধভাবে বিপুল অংকের অর্থ ঘুষ দিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের অপরাধ করেছেন। গত এপ্রিল মাসে ট্রাম্পের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে ৩৪ ধরনের অভিযোগ আনা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page