February 18, 2026, 2:53 pm
শিরোনামঃ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য : মির্জা ফখরুল সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ভারত-চীনের অভিনন্দন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন যেসব সুবিধা পাবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা চাঁদপুরে অসহায় ২০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ যশোরে যুবকের পেটে মিলল ২ হাজার ২০০ পিস ইয়াবা ময়মনসিংহের ফুলপুরে বাস-সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ; আহত ১৫
এইমাত্রপাওয়াঃ

ধ্বংস ছাড়া বিএনপি কিছুই করতে পারে না : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ধ্বংস করা ছাড়া বিএনপি কিছুই করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছে বলেই দেশের উন্নয়ন করতে পেরেছে আওয়ামী লীগ।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালের ২৪ আগস্ট আমাদের শান্তি র‌্যালিতে দিনেদুপুরে গ্রেনেড হামলা করে তারেক-খালিদা জিয়া গং। যুদ্ধের ময়দানের গ্রেনেড আমাদের ওপর ছোড়া হয়েছিল। আইভী রহমানসহ ২২ জন নেতাকর্মী মারা যায়। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছিলাম।

শেখ হাসিনা বলেন, মহেশখালী ও কুতুবদিয়ায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। শহর থেকে গ্রাম পর্যায়ে আমরা উন্নয়ন করেছি। স্কুল-কলেজ পর্যায়ে ল্যাব করেছি। এছাড়া বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার মাধ্যমে মানুষের সাহায্য করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জামায়াত-বিএনপি এদেশের মানুষকে কী দিয়েছে?  অগ্নিসন্ত্রাস, খুন, মানি লন্ডারিং এগুলো দিয়েছে।

জনসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page