September 29, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় নিপাহ ভাইরাসে শ্বশুরের পর পুত্রবধূর মৃত্যু ; শাশুড়ি হাসপাতালে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে একই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি ফরিদা বেগমের শ্বশুর আব্দুল হকও মারা যান।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এর আগে একইদিন বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এদিকে ২০ দিনের ব্যবধানে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে নিপাহ ভাইরাসে।

মৃত গৃহবধু ফরিদা বেগম উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগম (৬০)।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবার। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। চরম অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এদিকে, গত রোববার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

একইভাবে মঙ্গলবার ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরইমধ্যে ঢাকা থেকে আসা আইসিডিডিআরবি’র একটি টিম এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page