October 17, 2026, 3:27 pm
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁর মান্দা উপজেলার বিলবয়রা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের একাংশ প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী সপ্তম শ্রেণির আব্দুল্লাহ ও মামুনুর রশিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। স্বজনদের দাবি, মারধরের ঘটনায় শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রধান শিক্ষককে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়েছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আক্তার জাহান সাথী বলেন, ঘটনার পর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page