March 21, 2026, 11:19 pm
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে আধিপত্য বিস্তারের লক্ষে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায়  ৫ জন নিহতহয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬–৭ জন।

আজ সোমবার (২৩) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে খলিল শেখ গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে খায়ের গ্রুপের ওসিকুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নড়াইল সদর থানা এলাকার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের গ্রুপ ও খলিল শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে খায়ের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার বলেন, ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page