September 5, 2026, 12:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো কামরুল-পলক-মামুনকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

রাজধানীর ভাসানটেক থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে, কাফরুল থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় পলককে, যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে ও লালবাগ থানায় হত্যা মামলায় কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

তাদের আজ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর পৃথক থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেফতার দেখানোর পর তাদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ৩ সেপ্টেম্বর রাতে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারের পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেয়া হয়। এছাড়াও বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page