September 14, 2026, 4:16 pm
শিরোনামঃ
মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত : স্পিকার দুদকের তলবে হাজির না হয়ে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু : ইসি সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ পঞ্চগড়ে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত নতুন পোশাক আইন করছে ভারত ; বিপাকে মুসলিমরা বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের
এইমাত্রপাওয়াঃ

নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনই হামলা চালিয়েছে : সিআইএ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করার নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনই হামলা চালিয়েছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তদন্তে উঠে এসেছে।

একটি পশ্চিমা দৈনিক খবর দিয়েছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের সম্ভাব্য হাত থাকার বিষয়টি বেলজিয়ামকে জানিয়েছে সিআইএ।

বেলজিয়ামের পত্রিকা ডে তিজদ শনিবার এক প্রতিবেদে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তার বেলজিয়ান সমকক্ষ এডিআইভিকে বলেছে, নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনের হাত থাকতে পারে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে অনুসন্ধানী সাংবাদিক সেইমুর হার্শ বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলার বিষয়টিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর বাল্টিক সাগরের তলদেশে স্থাপিত নর্ড স্ট্রিম ওয়ান ও নর্ড স্ট্রিম টু পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট গত মঙ্গলবার জানিয়েছে, ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সিআইএ এ তথ্য জানতে পেরেছে যে, ইউক্রেনের বিশেষ বাহিনীর ছয় সদস্য নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page