March 31, 2026, 7:46 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

নিউইয়র্কে জুমার নামাজ ও রোজায় আজানের অনুমতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতি শুক্রবার জুমার নামাজে এবং পবিত্র রমজান মাসে শুধু মাগরিবের নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৯ আগস্ট) নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই ঘোষণা দিয়েছেন।

মেয়র এরিক বলেন, ‘কোনো সম্প্রদায়কে তাদের প্রার্থনার আহ্বান জানানোর অনুমতি দেওয়া হয়নি, তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে বিভ্রান্তি রয়েছে। আজ আমরা স্পষ্টভাবে বলছি যে, মসজিদগুলো শুক্রবার এবং রমজান মাসে কোনো অনুমতি ছাড়াই প্রার্থনার জন্য আহ্বান (আজান) জানানোর জন্য স্বাধীন।’

তিনি বলেন, ‘আপনারা নিউইয়র্ক শহরে নিজেদের ধর্মীয় অনুশীলন করার জন্য স্বাধীন। কারণ, আইন অনুসারে আমাদের সবার সমান অধিকার রয়েছে। এই কৃতিত্ব অর্জনে আমাদের প্রশাসন অত্যন্ত গর্বিত।’

নতুন নির্দেশনা অনুসারে, মসজিদে প্রতি শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে আজান দিতে পারবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে ইফতারের আগে মাগরিবের নামাজের আজানও দেওয়া যাবে।  সূত্র: আনাদোলু এজেন্সি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page