November 4, 2026, 8:45 am
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষস্থলের সন্ধান পেয়েছে মার্কিন কোস্টগার্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষস্থলের (ডেবরিস ফিল্ড) সন্ধান মিলেছে। রোবটচালিত জলযান ‘রোভ’র মাধ্যমে এ সন্ধান পাওয়া গেছে। তবে এখনো ওই ধ্বংসাবশেষের কোনো ছবি পাওয়া যায়নি। কোস্টগার্ডের বিশেষজ্ঞ দল রোবটচালিত জলযান থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করছেন। মার্কিন কোস্টগার্ড সূত্র এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

এ বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় বুধবার (২২ জুন) বিকেল ৩টায় প্রেস ব্রিফিং করবে মার্কিন কোস্টগার্ড। সেখানে এ নিয়ে ব্রিফ করবেন মার্কিন কোস্ট গার্ডের ক্যাপ্টেন জেমি ফ্রেড্রিক ও রিয়ার এডমিরাল জন মাউজার।

এদিকে, বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসাবশেষস্থলের কাছাকাছি নিখোঁজ সাবমেরিন টাইটানের ‘ল্যান্ডিং ফ্রেম’ ও ‘পেছনের একটি আবরণ’ পাওয়া গেছে। বিশেষজ্ঞ ডেভিড মেরেনসের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

মেরেনসের একজন বন্ধু নিখোঁজ টাইটান সাবমেরিনের যাত্রী। মেরেনস বিবিসিকে জানিয়েছেন, তিনি এসব তথ্য (‘ল্যান্ডিং ফ্রেম’ ও ‘পেছনের একটি আবরণ’ পাওয়ার) পেয়েছেন ‘দ্য এক্সপ্লোরার্স ক্লাব’-এর সভাপতির কাছ থেকে। দ্য এক্সপ্লোরার্স ক্লাব দীর্ঘদিনি ডুবুরি পরিচালনা ও উদ্ধারকাজে যুক্ত।

অন্যদিকে সাবমেরিন টাইটানে মজুত অক্সিজেন একেবারে শেষ পর্যায়ে। জাহাজ, ডুবোজাহাজ ও বিমানের পাশাপাশি অনুসন্ধান অভিযানে যুক্ত করা হয়ে তিনটি রোবটচালিত জলযান।

তিনটি রোবটের মধ্যে দুটি গভীর সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালাতে বিশেষভাবে দক্ষ। অপরটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী একটি নৌযান। গভীর সমুদ্রের তলদেশে অনুসন্ধান চালানোর সক্ষমতাসম্পন্ন রোবটচালিত জলযানগুলোর নাম রিমোটলি অপারেটেড ভেহিকল, সংক্ষেপে ‘রোভ’।

কানাডিয়ান কোস্টগার্ড বাহিনী জলযান দুটিকে নিয়োগ করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড যৌথভাবে রোভ দুটি পরিচালনা করছে। সাবমেরিনটি উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ও কানাডার নৌবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশেষায়িত সংস্থা যোগ দিয়েছে। কাজ করছে ১২টি জাহাজ ও সামরিক বিমান। ব্যবহার করা হচ্ছে ‘সোনোবয়া’, যা দিয়ে সাগরের অনেক নিচে থাকা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়।

রোববার (১৮ জুন) আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পর্যটকদের নিয়ে রওনা দেয় ‘টাইটান’ নামের সাবমেরিনটি। সাগরে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পর ছোট আকারের ওই ডুবোজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মাদার ভেসেল পোলার প্রিন্সের।

 

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ২০শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page