September 12, 2026, 6:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দাবানল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে। সেখানেই পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ২৫০টি দমকলও তার মোকাবিলা করতে পারছে না।

২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে।

স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ংকর। এখন প্রথম লক্ষ্য হলো আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা।

১৪টি বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে ২৫০টি দমকল কাজ করছে। সেনাও আগুন নেভানোর কাজে নেমেছে।

বুধবার দুপুরে সিপ্লেন এসেছে। এগুলি থেকে পানি ফেলা হয়।

টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেছেন, রাতের দিকে আরো জোরে হাওয়া বইতে পারে। ফলে বৃহস্পতিবার দাবানল আরো ছড়াবার আশঙ্কা থেকে যাচ্ছে।

কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।

মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে।

টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনো চালু আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি শুকনো দরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলি সাফল্যের সঙ্গে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ংকর।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page