October 3, 2026, 10:23 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধ বন্ধ করে মানবিক ত্রাণ তৎপরতা চালানোর প্রস্তাব মার্কিন ভেটোতে বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলা বন্ধ করে সেখানে ত্রাণ তৎপরতা চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রাজিলের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা।

বুধবার নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫ সদস্য দেশের ১২টি প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। রাশিয়া ও ব্রিটেন ভোটদানে বিরত থাকে এবং আমেরিকা এর বিরুদ্ধে ভেটো দেয়। নিরাপত্তা পরিষদের আইনে বলা হয়েছে, ওই পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদেশের যেকোনো একটি দেশ যেকোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে (ভেটো) প্রস্তাবটি পাস হতে পারবে না।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড ভেটো দানের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, প্রস্তাবটিতে ইসরাইলের ‘আত্মরক্ষার’ অধিকারকে স্বীকৃতি দেয়া হয়নি। মার্কিন রাষ্ট্রদূত যেটিকে ইসরাইলের আত্মরক্ষা বলে দাবি করেছেন সেটির অর্থ ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা চালাতে তেল আবিবকে নিঃশর্ত অনুমতি দেয়া।

এমন সময় আমেরিকা নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিল যখন গাজা উপত্যকার একটি হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ বোমা হামলায় ৪৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু ছাড়াও এমন অনেক মানুষ রয়েছেন যারা গাজার অন্যত্র ইসরাইলি বিমান হামলায় আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাব চেপে বসা ইসরাইল এখন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যত বর্বরতা ও অপরাধযজ্ঞ চালিয়েছে তার সবগুলোতে অনুণ্ঠ সমর্থন জানিয়েছে মানবতা ও  মানবাধিকারের কথিত রক্ষক আমেরিকা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page