October 1, 2026, 9:40 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা ছাড়লেন হাজারো ফিলিস্তিনি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা শহরকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। তীব্র লড়াই চলছে হামাস যোদ্ধাদের সঙ্গে।

এই লড়াইয়ের মধ্যেই নিজ নিজ ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজা শহর ছেড়ে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। খবর সিএনএনের।

স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইসরায়েলি সেনারা। স্থল ও আকাশ পথে ইসরায়েলের তীব্র অভিযানের কারণে তখন হাজার হাজার ফিলিস্তিনি মাইলকে মাইল পথ পায়ে হেটে উত্তর গাজা ছেড়ে পালিয়ে যায়।

এর আগে গত মঙ্গলবার (৭ নভেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, সালাহ ইদ্দিন সড়ক ব্যবহার করে গাজাবাসী গাজা শহর ছাড়তে পারবেন। গাজা থেকে দক্ষিণাঞ্চলের দিকে সরে যেতে এখন শুধু এই একটি পথই খোলা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওইদিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এখন পর্যন্ত এই সংঘাতে গাজায় সাড়ে ১০ হাজার জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪০ শতাংশই শিশু।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page