September 28, 2026, 10:32 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের নিয়োগে সম্মত মালয়েশিয়া সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মালয়েশিয়া সরকার ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে না পারা কিছু সংখ্যক বাংলাদেশি কর্মীকে নিয়োগে সম্মত হয়েছে।

এই নিয়োগ কার্যক্রম হবে সরকারি জনশক্তি রপ্তানিকারক সংস্থা বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড)-এর মাধ্যমে।

শুক্রবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এই বিশেষ কর্মী নিয়োগের পদ্ধতি ও যে সব খাতে শ্রমিক নেওয়া হবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে মালয়েশিয়ার নির্মাণ ও পর্যটন খাতে। নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া হবে যাতে সব কিছু স্বচ্ছ ও সঠিকভাবে হয়।

এর আগে হাইকমিশনের পক্ষ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছিল, মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে কিছু প্রতারক চক্র সক্রিয়। অথচ এই অঞ্চলে কর্মী নিয়োগে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কোনো সমঝোতা স্মারক (এমওইউ) বা দ্বিপাক্ষিক চুক্তি নেই।

হাইকমিশন জানায়, এসব প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নিয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু এসব নিয়োগ অবৈধ ও প্রতারণার শামিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশি কর্মীদের শুধু সরকার অনুমোদিত চ্যানেল, যেমন বোয়েসেলের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। সবাইকে সতর্ক থাকতে হবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page