October 14, 2026, 9:15 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রশ্নবিদ্ধ : রুহুল কবির রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় নির্বাচনের সময় ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বলা হলেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কীভাবে? সেই প্রশ্নও তুলেন তিনি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর উত্তরখানে এক অনুষ্ঠানে দরিদ্র ও দুস্থদের মধ্যে ঈদ খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, “স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র, কিন্তু আওয়ামী লীগ বারবার তা হরণ করেছে। তারা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে ক্ষমতা আঁকড়ে রেখেছে।”

সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি আরও বলেন, “শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন কায়েম করে জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছেন। ব্যাংক-বিমা থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।”

তিনি অবিলম্বে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page