November 5, 2026, 9:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে সরকার : রুহুল কবির রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে। তারা একবার বলে ডিসেম্বর। আরেকবার বলে মার্চ, আবার বলে জুনের মধ্যে নির্বাচন। সংস্কারতো চলমান প্রক্রিয়া। আর সংস্কারতো জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে সংসদে যাবে তারা করবে।

শনিবার (২৯ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় তারেক রহমানের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টে যারা শহীদ ও আহত হয়েছেন। আমরাও তাদের বিচার চাই। যারা স্কুলপড়ুয়া তরুণ ও শিশু বাচ্চাদের বুকে গুলি করে হত্যা করেছে।

শেখ হাসিনা দেশে যে রক্তের স্রোত বইয়ে দিয়েছিল। তাদের বিচার করতে এতো সময় লাগবে কেন? আর এ বিচারের নাম করে জনগণের অধিকার কেন কেড়ে নিচ্ছেন। জনগণ কেন তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারছে না। আপনেরা কেন নির্বাচন নিয়ে গড়িমসি করছেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দল ৭১ এর স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা গণপরিষদ চাইতে পারে, কিন্তু যেসব ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে গণপরিষদ চায়? গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে। ২০২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতাতো অর্জন হয়েছে ১৯৭১ সালে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও দলটির রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আওয়াল।

পরে ছাত্র-জনতার আন্দোলনে এনায়েতপুরে নিহত ছাত্রদল নেতা কবির হোসেন ও শহীদ মাসুম বিল্লাহর পরিবারের প্রত্যেককে নগদ এক লাখ টাকা ও শতাধিক হত-দরিদ্র পরিবারকে শাড়ি ও খাবার বিতরণ করা হয়।

এসময় জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম হোসেন, সাবেক সদস্যসচিব বণি আমিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, এনায়েতপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page