March 10, 2026, 8:26 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহার ; সড়কে ফিরেছে সব যানবাহন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর নির্বাচন কমিশনের আরোপিত যানবাহন চলাচলের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। ফলে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন সড়কে চলাচল শুরু করেছে। মোটরসাইকেলের ওপর সর্বোচ্চ ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা ছিল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর না থাকায় দেশজুড়ে যান চলাচলে আর কোনো বাধা নেই। শনিবার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল ও কারওয়ান বাজার মোড় এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কে মোটরসাইকেল, বাস, প্রাইভেটকার, সিএনজি ও পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম।

চালকদের ভাষ্য, টানা ছুটির কারণে অনেকেই এখনো রাজধানীতে ফেরেননি। এ কারণে নিষেধাজ্ঞা উঠে গেলেও সড়কে যানবাহনের উপস্থিতি কম দেখা যাচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে পূর্ণ কর্মদিবস শুরু হলে বিকেল-সন্ধ্যার পর যানবাহনের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলও খুলেছে। সকাল ১০টা থেকে বিপণিবিতানটি চালু হয় এবং দুপুরের দিকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে দেখা যায়। পার্কিং এলাকায়ও গাড়ির ভিড় লক্ষ্য করা গেছে।

নিষেধাজ্ঞা শেষে মোটরসাইকেলে খিলগাঁও থেকে গুলশানে অফিসে আসা রিয়ান আরাফাত বলেন, ভোট উপলক্ষে তিন দিন মোটরসাইকেল চালানো বন্ধ ছিল। নিয়মিত চালকদের জন্য এটি কিছুটা অস্বস্তিকর হলেও দেশের স্বার্থে নির্বাচন হওয়ায় সেটিই বড় আনন্দের বিষয়।

পিকআপচালক মামুনুর রশিদ জানান, ভোটের দিনে তাদের গাড়িও বন্ধ ছিল। তবে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে চলাচলে কোনো সমস্যা হয়নি, যদিও রাস্তায় গাড়ির সংখ্যা এখনো কম। তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে ভালো লেগেছে এবং ভোটকেন্দ্রে কোনো ভয়ভীতি ছিল না।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করে। সিদ্ধান্ত অনুযায়ী ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়।

এছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা ছিল।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page