September 18, 2026, 2:18 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

নিষেধাজ্ঞা দিয়ে তেল রপ্তানি বন্ধ করা যাবে না : ইরান সরকারের মুখপাত্র

ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান নিজের অংশিদারিত্ব ধরে রাখতে বদ্ধপরিকর।

তিনি শনিবার নিজের ভেরিফায়েড এক্স পেজে লিখেছেন, “ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না। বৈশ্বিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না।”

তিনি বলেন, বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব দেয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় এ কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানান মোহাজেরানি। তিনি বলেন, এর আগের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান যে সফলতার পরিচয় দিয়েছিল তা থেকে সৃষ্ট উষ্মার কারণে তেলমন্ত্রীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণ করে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছিলেন। তিনি ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যয় জানিয়েছিলেন; যদিও তার সে অভিপ্রায় কখনও পূরণ হয়নি।

এবার ২০২৫ সালের জানুয়ারি মাসে আবার ক্ষমতা গ্রহণ করে ইরানের বিরুদ্ধে একই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইরান সরকারের মুখপাত্র মোহাজেরানি মূলত মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার জবাব দিলেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page