April 1, 2026, 4:38 am
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

‘নেহরুর কারণেই ভারতকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ হারাতে হয়েছে’ : অমিত শাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তীব্র সমালোচনা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী আসনটি চীনের প্রতি নেহরুর ভালোবাসার জন্য বলি দেওয়া হয়েছিল।’ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের বিষয়ে বিরোধীদের সমালোচনা প্রত্যাখ্যান করেন অমিত শাহ। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে, ততক্ষণ কেউ আমাদের এক ইঞ্চি ভূখণ্ডও দখল করতে পারবে না।’

পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অমিত শাহ বলেন, রাজীব গান্ধী ফাউন্ডেশনের এফসিআরএ [ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট] বাতিলের বিষয়ে প্রশ্ন এড়াতে কংগ্রেস পার্লামেন্টে সীমান্ত সমস্যার কথা তুলছে।

তার অভিযোগ, রাজীব গান্ধী ফাউন্ডেশন চীনা দূতাবাস থেকে ১.৩৫ কোটি রুপি পেয়েছে। কিন্তু এফসিআরএ-এর নিয়ম না মানায় সংস্থাটির নিবন্ধন বাতিল করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page