October 17, 2026, 9:58 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সেনবাগের উত্তর মানিকপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসায় গিয়ে উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ হারুন মারধরে গুরুতর আহত হয়েছেন।

সর্বশেষ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাকে মারধরের ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত বিএনপি নেতা হারুনকে উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার উত্তর মানিকপুর ও বীরকোর্ট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে বিরোধ ও সংঘাত হয়। এতে বীরকোট গ্রামের একজন আহত হয়। ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার রাতে উপজেলার কানকিরহাট বাজারে একটি সালিশ বৈঠক হয়। সালিসি বৈঠক থেকে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বুধবার দুপুরে বলেন, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে বিএনপি নেতা হারুন রশিদের উপর হামলার ঘটনার খবর পেয়েছি। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঘটনার ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page