November 7, 2026, 1:27 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে রাতে ঘরে ঘুমিয়ে থাকা মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ ধান ক্ষেতের পাশের সড়ক থেকে উদ্ধার করেছে পুলিশ।তার গলা ও মুখে দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানার বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে চরজব্বার ইউনিয়নের দারুল উলুম মাদানীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে নাঈমের মা সুমি আক্তারের সঙ্গে তার বাবা ইব্রাহিম খলিলের বিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে নাঈম নানার বাড়িতে থাকত। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে সে সেখানেই থাকত। শুক্রবারসহ অন্যান্য ছুটির দিনে পাশের চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামে নানা এবায়েদ উল্যার বাড়িতে যেত নাঈম। সোমবার রাতে খাবার খেয়ে সে নানার ঘরে ঘুমিয়ে পড়ে।

মঙ্গলবার সকালে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে নাঈমের নানী দেখতে পান, ঘরের দরজা খোলা এবং নাঈম সেখানে নেই। পরে নানাসহ পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন স্থানে তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানখেতসংলগ্ন সড়কের পাশে নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার এএসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাঈমের কীভাবে মৃত্যু হয়েছে, সে বিষয়ে তার নানা এবায়েদ উল্যাও কোনো তথ্য জানাতে পারেননি। তবে নাঈমের গলা ও মুখে দাগ রয়েছে।

তিনি বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page