September 28, 2026, 7:27 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে বন্যার পানি কমছে ; ত্রাণ বিতরণ অব্যাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নোয়াখালী জেলায় শুক্রবার ও আজ শনিবার কোনো বৃষ্টিপাত না হওয়ায় বন্যার পানি ১ সে.মি. পানি কমেছে। জেলার খালগুলো তুলনামূলকভাবে সরু হওয়ায়  অত্যন্ত ধীর গতিতে পানি কমছে। অন্যদিকে, সরকারি ও বেসরকারিভাবে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যহত আছে।
জেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সল জানান, আগামি সাতদিন এ অবস্থা বিরাজমান থাকলে পরিস্থিতর দ্রুত উন্নতি হবে।
নোয়াখালীল জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, পানি কমতে শুরু করায় কিছু মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে চলে যাচ্ছেন। জেলায় একহাজার ২৬৯ টি আশ্রয় কেন্দ্র চালু আছে। পানীয় জলের কিছুটা সংকট দেখা দেওয়ায় আশ্রয়কেন্দ্রগুলোতে এবং আশেপাশের লোকজনের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট  বিতরণ করা হচ্ছে।
তিনি জানান, বন্যা উপদ্রুত এলাকায় সরকারিভাবে একশ’ ২৪টি ও বেসরকারিভাবে ১৬টি মেডিকেল টিম কাজ করছে।এ সময় পানিবাহিত রোগ ছড়াচ্ছে। সে কারণে খাবার স্যালাইন বিতরণ অব্যহত রয়েছে। জেলায় ত্রাণের কোনো সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page