April 12, 2026, 8:06 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ জনের ফাঁসির আদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামে স্ত্রী আছিয়া বেগম (২২) হত্যার দায়ে স্বামী রনি শেখ (২৬) এবং তার বন্ধু মেহেদী হাসান হৃদয় ওরফে আব্বাস ফকিরকে (২৪) ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপর একটি ধারায় (২০১ ধারা) এই দু’জনকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ সময় আসামির স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।

রনি শড়াতলা গ্রামের লিটন শেখ লিটুর ছেলে এবং আব্বাস একই গ্রামের জামির হোসেন ফকিরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, পরকীয়ার জের ধরে ২০২২ সালের ৪ নভেম্বর সকালে নড়াইল সদর উপজেলায় শড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে তার স্বামী প্রথমে গলা কেটে হত্যা করে। পরে ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে স্বামীসহ তার সহযোগী আব্বাস পালিয়ে যায়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠায়।

রনি শেখ সাড়ে প্রায় চার বছর আগে একই গ্রামের আছিয়া বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় আছিয়ার বাবার কাছ থেকে রনি যৌতুক নেন। এছাড়া নয় শতক জমিতে বাড়িও করে দেন।

রনি একটি মোবাইল ফোন কোম্পানিতে মাঠ পর্যায়ে চাকরি করতেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page