April 13, 2026, 3:40 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ে মা ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক নারী ও তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

নিহতরা হলেন, উপজেলার বলরামপুর ইউনিয়নের ব্যবসায়ী সেলিমের স্ত্রী তাসলিমা বেগম (৩২), তার ছেলে সৈকত (১৪) ও সায়হাম।

পুলিশ সুপার জানান, কাপড় ব্যবসায়ী সাদ সেলিমের মুরগীর খামারে চাকুরী করতেন নবীন ইসলাম জাহিদ, সাজ্জাদুর রহমান বাঁধন, রিমন ইসলাম ও রিফাত। সেই খামারের মুরগীর খাবার চুরি করার দায়ে তাদেরকে চাকুরি থেকে বাদ দেন সেলিম। এতে তাদের সাথে সেলিমের বিরোধ সৃষ্টি হয়। এরপর গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে হত্যার উদ্দেশ্যে সেলিমের বাড়ী যায় তারা। এ সময় সেলিমকে না পেয়ে প্রথমে তার স্ত্রী ও দুই ছেলেকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, পরে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নবীন হাতের তালু কাটার চিকিৎসা করতে বোদা ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যায়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চাচার বাড়ি থেকে নবিনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। পরে বৃহস্পতিবার বিকেলে রিমন ইসলামকেও আটক করা হয়।

এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সেলিম বাদী হয়ে আটোয়ারী থানায় নবীনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে নবীনকে আদালতে প্রেরণ করে পুলিশ। এছাড়া, রিফাত এখনও পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ আরও জানায়, এই হত্যাকাণ্ডের জড়িত আরও দুইজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page