November 27, 2026, 12:21 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ১টি ইলিশ মাছ বিক্রি হলো ৬ হাজার টাকায়  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা বিক্রি হয় ৬ হাজার ৯০ টাকায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি কেজিপ্রতি দাম হয় প্রায় দুই হাজার ৯০০ টাকা।

এর আগে সোমবার ১ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে।

মাছটির ক্রেতা ছগির আকন জানান, ‘সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটিকে মৎস্য আড়তে নিয়ে আসলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় কিনি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না, আজকে পেয়েছি। মূলত এ মৌসুমে বড় সামুদ্রিক বড় মাছের দেখা মেলে।’

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। যদি নিয়ম-কানুন মেনে মাছ ধরা হয় তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় ইলিশ ধরা পড়বে।’

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page