September 7, 2026, 8:52 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পদত্যাগ না করলে শান্তিপূর্ণ পদযাত্রা শান্তিপূর্ণ থাকবে না : ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ হচ্ছে। পদত্যাগ না করলে এই শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ শান্তিপূর্ণ থাকবে না। তখন পালানোর রাস্তা থাকবে না। লক্ষ্মীপুরে কৃষক দলের সজিব হোসেন নিহত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২১ জুলাই সারাদেশে শোকর‌্যালি অনুষ্ঠিত হবে। এরা মারবে, ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। কিন্তু জনগণের প্রতিরোধের মুখে কিছু টিকে থাকতে পারে না। তাই রুখে দাঁড়াতে হবে।

বুধবার (১৯ জুলাই) দিনাজপুরে বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রা-পূর্ব সমাবেশে অংশ নিয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

তিনি বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় অংশ নিতে আসা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ তুলে বলেন, আওয়ামী লীগ আগে বিএনপিকে সহ্য করতে পারতো না, এখন তারা হিরো আলমকেও সহ্য করতে পারছে না। কী লজ্জা, কী লজ্জা। কাউকেই তারা সহ্য করতে পারে না। ৩৬ দলের একটাই ঘোষণা, সরকারকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, সরকারকে দেশের মানুষ দেখতে চায় না। হাসিনা সরকারের অধীনে আর নির্বাচন নয়। আগে ঘোষণা দিয়ে বাকশাল কায়েম করেছিল, এখন গণতন্ত্রের মোড়ক সামনে রেখে বাকশাল কায়েম করেছে। শেখ হাসিনা গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছে।

এই পদযাত্রাকে ঠেকানোর জন্য হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এতে বিএনপির ৫০-৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় পদযাত্রা-পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page