October 11, 2026, 5:14 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্য রপ্তানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতুর কল্যাণে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে ২০২২ সালের ২৭ জুলাই। এর ধারাবাহিকতায় এ বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। যা আগে কখনও হয়নি।

সোমবার  (৫ জুন) ঢাকার ফকির নিটওয়ার লিঃ, এপেক্স  লিংগারি লিঃ, এপেক্স স্পিনিং লিঃ, নিট কনসার্ন লিঃ, ফ্লামিংগো ফ্যাশান লিঃ, অনন্ত গার্মেন্টস লিঃ, লিবার্র্টি নিটওয়ার লিঃ, এ কে এম নিটওয়ার লিঃ, স্টালিং ডেনিমস লিঃ, স্টালিং স্টাইলস লিমিটেডসহ ১০টি গার্মেন্ট ফ্যাক্টরির বাচ্চাদের পোশাক, হেয়ার ব্যন্ড, লেগিংস, ট্রাওজারসহ বিভিন্ন গার্মেন্টস পণ্য নিয়ে মোংলা বন্দর দিয়ে পোল্যান্ড গেছে একটি বিদেশি জাহাজ।

এদিন সকাল ১০টায় এই পণ্য নিয়ে বন্দর ছাড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী এম ভি  মার্কস কিনজহো জাহাজ। আগামী ২২ জুন এম ভি মার্কস মোংলা নামে আরও একটি জাহাজে করে একই ধরনের গার্মেন্টস পণ্য রপ্তানি হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মোঃ মাকরুজ্জামন জানান, পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। সেখানে ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এছাড়া মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডলিং দ্রুত ও নিরাপদে হয়। একই সঙ্গে ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ দুয়েরই সাশ্রয় হওয়ার কারণে ব্যবসায়িরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি করায় আগ্রহী হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page