March 31, 2026, 9:59 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ইরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ডেনিশ রাষ্ট্রদূতকে গতকাল (শনিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পবিত্র কুরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এর আগে, শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে একদল উগ্রবাদী ও ইসলামভীতি প্রচারকারী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনে অগ্নি সংযোগ করে।

এছাড়া, ইসলাম-বিরোধী স্লোগান সম্বলিত একটি পতাকা তারা বহন করে যাতে ইসলাম ও মুসলমানদেরকে অবমাননা করা হয়। এই গ্রুপ পুলিশি সুরক্ষায় ইরাকি পতাকা এবং পবিত্র কুরআন পায়ে দলে অবমাননা করে।

উগ্রবাদী এই গ্রুপটি বলেছে, বাগদাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে হামলার প্রতিবাদে তারা কুরআনে অগ্নিসংযোগ এই মহাগ্রন্থের অবমাননা করে।ডেনিশ রাষ্ট্রদূতকে ডেকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কুরআন অবমাননার কঠোর প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, বিশ্বের যেকোন জায়গায় ইসলাম এবং পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা হলে ইরান তার প্রতিবাদ জানাবে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো বলেন, “ইউরোপে পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো জাহেলিয়াতের যুগ এবং মধ্যযুগের অন্ধকার পরিবেশের কথা স্মরণ করিয়ে দেয় যা পশ্চিমে চিন্তা ও চিন্তার স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page