March 31, 2026, 6:25 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন অবমাননা করে মুসলিমদের আঘাত দেয়া হচ্ছে : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে যে ‘ঘৃণা ও বিদ্বেষপূর্ণ’ আচরণ করা হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দের কাছে পাঠানো এক বার্তায় এ নিন্দা জানান।

রায়িসি বলেন, ইসলামের পবিত্রতার অবমাননা করার অর্থ বিশ্বের কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া। তিনি ইসলামকে স্বাধীনতা ও সাম্যের ধর্ম এবং পবিত্র কুরআনকে রহমত ও প্রজ্ঞার গ্রন্থ হিসেবে বর্ণনা করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পবিত্র কুরআন হচ্ছে মহানবী (সা.)-এর একটি মূল্যবান অলৌকিক নিদর্শন এবং এর অবমাননার অর্থ গোটা মানবতা, স্বাধীনতা, মূল্যবোধ ও আধ্যাত্মিকতার অপমান করা।

২০২৩ সালের শুরু থেকে নেদারল্যান্ড, সুইডেন ও ডেনমার্কের বিভিন্ন স্থানে বহুবার পবিত্র কুরআনের অবমাননা করেছে ইসলাম-বিদ্বেষী কিছু উগ্র লোক। ওই তিন ইউরোপীয় দেশের সরকারগুলো পূর্বঘোষিত এসব জঘন্য কর্মে বাধা দেয়নি বরং উল্টো নিরাপত্তা বাহিনীর মাধ্যমে ওই অপকর্ম নির্বিঘ্নে করার ব্যবস্থা করে দিয়েছে।

এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার ঈদে মিলাদুন্নবীর (সা.) বার্তায় সমস্ত মুসলিম জাতির মধ্যে ঐক্য ও সংহতি জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page