July 30, 2026, 7:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

পবিত্র রমযানে আল-আকসা মসজিদে ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করলো ইসরাইরি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর হামলায় আল-আকসা মসজিদের কাছে এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। পবিত্র রমজান মাসে ইহুদিবাদী বাহিনী ফিলিস্তিনি মুসল্লিদের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়েছে এবং এর অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটালো।

ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মোহাম্মাদ আল-ওসাইবি নামে এই ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের চেইন গেটের কাছে শহীদ হন।

মোহাম্মাদ আল-ওসাইবি নামে এই ফিলিস্তিনি তরুণ আল-আকসা মসজিদের চেইন গেটের কাছে শহীদ হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আল-আকসা মসজিদের ভিতর থেকে গুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেছে। একজন ফিলিস্তিনি তরুণীকে আল-আকসা মসজিদে ইহুদিবাদী সেনারা প্রবেশে বাধা দিলে ওই তরুণ তার প্রতিবাদ করেন। এজন্য ইহুদিবাদী সেনারা ২৬ বছর বয়সী আল-ওসাইবিকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করার পর ইহুদিবাদীরা দরজা বন্ধ করে দেয় এবং মসজিদ চত্বরে প্রবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি। এসময় ইসরাইল কর্তৃপক্ষ সেখানে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page