March 31, 2026, 12:22 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গেছেন বাংলাদেশের ২৯ হাজার ৫৯৫ জন হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ২৯ হাজার ৫৯৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৫ হাজার ৩১ জন।

রবিবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৫৮ হাজার ৮৩৮ জন, যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ১৪ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ৮৬ শতাংশ।

এদিকে গতকাল রাত ১০টায় মক্কার বাংলাদেশ হজ অফিসের কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের আবাসন ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক দলের দলনেতা এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই ও শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page