October 18, 2026, 8:01 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পবিত্র হজ পালনে সৌদি আরব পৌছেছেন  ৫৩ হাজার ৫৯৯ জন বাংলাদেশী হজযাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৫৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৪ হাজার ২৪৯ জন।

রবিবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৮১ হাজার ৩২৬ জন, যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ১২ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ৮৮ শতাংশ।

গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হজ যাত্রীদের সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া এই বছর কোরবানির মূল্য ৭২০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে মর্মে সৌদি সরকারের সিদ্ধান্ত অবহিত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page