October 30, 2026, 9:55 pm
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

পরমাণু অস্ত্র নিয়ে অপরকে লেকচার দেবেন না : ওয়াশিংটনকে মস্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশে নিজের পরমাণু অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন সমালোচনা নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ওয়াশিংটন কয়েক দশক ধরে রাশিয়াকে টার্গেট করে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে। কাজেই এ ব্যাপারে রাশিয়াকে লেকচার দেয়ার কোনো অধিকার আমেরিকার নেই।

বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বিষয়টি চূড়ান্ত করে গত বৃহস্পতিবার মস্কো ও মিনস্ক এক চুক্তি সই করে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে শুক্রবার মার্কিন গণমাধ্যমগুলো জানায়, বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের খবরের ব্যাপারে ‘চরম নেতিবাচক’ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এরপর শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রে রুশ দুতাবাস এক বিবৃতিতে জানায়, রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে আমেরিকা যে বিশাল হাইব্রিড যুদ্ধ শুরু করেছে তার মোকাবিলায় মস্কো ও মিনস্ক যেকোনো উপায়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও বিবৃতিতে জানানো হয়।

বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে মার্কিন সমালোচনাকে ‘ভণ্ডামিপূর্ণ’ আখ্যায়িত করে রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, অপরকে দোষারোপ করার আগে আমেরিকার আত্ম উপলব্ধিতে আসা উচিত।

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page