September 24, 2026, 12:40 pm
শিরোনামঃ
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ফরিদপুরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স-অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড কুমিল্লায় একরাতে ৬২৪ জন কিশোর গ্যাং সদস্য আটক অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই এজেন্ট : অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এআইয়ের নতুন নাম দেওয়ার প্রস্তাব দিলেন ট্রাম্প চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ ; সরবরাহ সংকটে এশিয়া যশোরে দুই যুবলীগ নেতা আটক
এইমাত্রপাওয়াঃ

পরমাণু ইস্যুতে আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছানোর কথা অস্বীকার করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে আমেরিকার সঙ্গে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান। প্রকাশিত খবরে দাবী করা হয়েছে- ইরানের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা এবং বিনিময়ে পরমাণু কর্মসূচিতে কিছু পরিবর্তন আনবে তেহরান- এমন বিধান রেখে ইরান ও আমেরিকা একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছেছে।

লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই নামের একটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। তারা দাবি করেছে, পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে যখন ইরানের সঙ্গে পাঁচ জাতি গোষ্ঠীর আলোচনা অচলাবস্থায় রয়েছে তখন তেহরান এবং ওয়াশিংটন এই সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে।

এ খবরের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, পরমাণু সমঝোতার পরিবর্তে কোনো অন্তর্বর্তী চুক্তি হয়নি এবং এই ধরনের কোনো চুক্তির পথেও নেই ইরান।

হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কারবিও মিডল ইস্ট আইয়ের রিপোর্টকে অসত্য ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছেন।

২০১৬ সালে ইরান এবং ৬ জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় এসে ২০১৮ সালে তা বাতিল করেন। তবে, প্রেসিডেন্ট বাইডেন ২০২০ সালে নির্বাচিত হওয়ার আগে থেকেই এই চুক্তি পুনর্বহালের কথা বলে আসছেন। কিন্তু আজ পর্যন্ত চুক্তি পুনর্বহালের ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেননি। এ বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের প্রচণ্ড বিরোধিতা রয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page