April 21, 2026, 5:59 pm
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় ফুলচাঁদ শেখ (৪২) নামে মুর্শিদাবাদ জেলার এক কংগ্রেস কর্মী নিহত হয়েছে। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংসতা সৃষ্টি হয়েছে।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামের কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ (৪২) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। আহত হন আরও ৩ জন। আজ (শনিবার) নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। প্রত্যক্ষদর্শীদের দাবি,  একদল দুর্বৃত্ত ফুলচাঁদকে ঘিরে ধরে পর পর ছয় রাউন্ড গুলি চালায়। এরফলে গুরুতর আহত হন ফুলচাঁদ। প্রথমে তাকে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় খড়গ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে কান্দি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ।

কংগ্রেসের পক্ষ থেকে এ ব্যাপারে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী একটা কংগ্রেস কর্মীকে হত্যা করে আপনি মনে করেন না যে, বাংলায় তৃণমূল তাদের ক্ষমতাকে বজায় রাখতে পারবে। এই কংগ্রেস কর্মীর রক্ত আমরা ব্যর্থ হতে দেবো না। এই বাংলা থেকে তৃণমূলকে উচ্ছেদ করার প্রতিজ্ঞা  নিয়েই আমরা রাজনীতি করছি এবং করবো। খুনের রাজনীতি করে এই বাংলাকে দখল করতে দেবো না’ বলেও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি।

এদিকে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলার ডোমকল, রানিনগর, বীরভূম জেলার লাভপুর, বাঁকুড়া জেলার ইন্দাস ও অন্যত্র বিক্ষিপ্ত গোলযোগ ও সহিংসতা হয়েছে। আজ (শনিবার) সকাল ১১ টা নাগাদ ডোমকল বিডিও অফিসে বাম-কংগ্রেস কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল কর্মী-সমর্থকরা তাদের বাধা দেয় বলে অভিযোগ। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে বামেদের এক কর্মী আহত হন। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে বামেরা।

বীরভূম জেলার লাভপুরে বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে।

গতকাল (শুক্রবার) মনোনয়ন জমার আগে সর্বদলীয় সভা হয় মুর্শিদাবাদের ভরতপুর-২ নম্বর ব্লক অফিসে। বৈঠক শেষে আচমকা তৃণমূল বিধায়ক ও ভরতপুর-২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বেধড়ক মারধরে আহত হন দু’পক্ষের ১৫ জন। আজ মনোনয়ন জমা দেওয়ার দ্বিতীয় দিনেও বিভিন্ন জেলায় গোলযোগ ও সহিংস ঘটনা ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ জুন। ভোট গ্রহণ হবে ৮ জুলাই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page