September 7, 2026, 7:52 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের পাত্তাই দেন না বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার বন্ধু রাষ্ট্র বেলারুশে নির্বাচনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তবে বেশ কিছু পশ্চিমা রাষ্ট্র মনে করে এ নির্বাচন মোটেই ভালো হয়নি। খবর ডয়চে ভেলের।

৩১ বছর ধরে চলা শাসনের সময়কালকে গতকাল সোমবার আরও দীর্ঘায়িত করেন আলেকজান্ডার লুকাশেঙ্কো।

দেশটির এবারের নির্বাচনের ব্যালট পেপারে নাম ছিল আরও চার প্রার্থীর। কিন্তু তারা কেউই লুকাশেঙ্কোর ভোটে এতটুকু আঁচড়ও বসাতে পারেননি। প্রাথমিক গণনা বলছে, ৮৬.৮ শতাংশ ভোট পেয়েছেন লুকাশেঙ্কো।

তবে ইউরোপের রাজনীতিকদের অভিযোগ, এই নির্বাচন মুক্তভাবে আয়োজিত হয়নি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি টুইট করে বলেন, বেলারুশের মানুষের কাছে কোনো উপায় ছিল না। যারা স্বাধীনতা ও গণতন্ত্র চান, তাদের জন্য আজ খুবই তিক্ত দিন।

নির্বাসনে থাকা বেলারুশের বিরোধী রাজনীতিক স্ভেতলানা সিখানুস্কায়া বেলারুশের সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা আরও জোরদার করতে বলেছেন।

এদিকে চার ঘণ্টা ধরে চলা এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, আমি পশ্চিমা বিশ্বকে একটুও পাত্তা দিই না। পশ্চিমের সঙ্গে সম্পর্কে আমি সবসময় প্রস্তুত, কখনো অস্বীকার করিনি। কিন্তু আপনারা সেটা চান না। তো আমরা কী করবো? হাঁটু গেঁড়ে বসে থাকবো?

এ ছাড়া বিরোধীদের কারাবাসে থাকা প্রসঙ্গে লুকাশেঙ্কো বলেন, তারা নিজেরাই বেছে নিয়েছেন এমন পরিণতি।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page