October 31, 2026, 2:48 am
শিরোনামঃ
যশোরে দুই হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ি আটক চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমাদের সরবরাহ করা সামরিক যান ধ্বংস করল রাশিয়ার সেনারা ; মার্কিন কর্মকর্তাদের অস্বীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ও পোল্যান্ড নির্মিত বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে রাশিয়ার সেনারা। রাশিয়ার সীমান্তবর্তী বেলগ্রোদ অঞ্চলে ইউক্রেনের গেরিলারা অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাদের সাথে রুশ সেনাদের প্রচণ্ড সংঘর্ষ এবং এসব সামরিকযান ধ্বংস হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থিরচিত্রে দেখা গেছে, সাতটি সামরিক কার ধ্বংস হয়েছে। এসব কার সংঘর্ষস্থলে ধ্বংসপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে রয়েছে দুটি হামভি গাড়ি। ধ্বংস হওয়া সামরিক যানগুলোর মধ্যে ইসরাইলি প্রযুক্তিতে তৈরি কয়েকটি গাড়িও রয়েছে।

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ইউক্রেনের ৭০ জনের বেশি সন্ত্রাসী নিহত, চারটি আর্মার্ড কম্ব্যাট ভেহিকেল এবং পাঁচটি পিকআপ ট্রাক ধ্বংস হয়েছে। রাশিয়ার সেনাদের গোলাবর্ষণের মুখে ইউক্রেনের সন্ত্রাসীরা এবং তাদের সামরিক যানগুলো বিপর্যস্ত হয়।

এদিকে, বেলগ্রোদ অঞ্চলে মার্কিন নির্মিত সামরিক যান ধ্বংসের খবর ভূয়া বলে অস্বীকার করছেন দেশটির সেনো কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page