March 31, 2026, 4:10 pm
শিরোনামঃ
পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না : তথ্যমন্ত্রী হাজার কোটি টাকার প্রকল্পে দেশ কী পাবে সেটি দেখতে দেশবাসী তাকিয়ে আছে : পানিসম্পদ মন্ত্রী ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার নারায়ণগঞ্জে সালিশের বিরোধে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে আর ফিরে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হাতে : ইরানের ভাইস প্রেসিডেন্ট চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান ইরান যুদ্ধের লক্ষ্য অর্ধেকেরও বেশি অর্জিত হয়েছে : নেতানিয়াহু ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার প্রধান কারণ আমেরিকা-ইসরাইল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা এবং ইসরাইলকে পশ্চিম এশিয়া অঞ্চলে নিরাপত্তাহীনতার প্রধান কারণ বলে মন্তব্য করেছেন। সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব সম্মেলনের অবকাশে হোসেইন আমির আবদুল্লাহিয়ান “সিএনবিসি” টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে ওই মন্তব্য করেন।

তিনি বলেন: আমেরিকার জো বাইডেন সরকারের উচিত তার দেশের ভাগ্য ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে এক সূত্রে না বাঁধা। তিনি আরও বলেন: তেলআবিবের প্রতি ওয়াশিংটনের পরিপূর্ণ সমর্থন পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতার মূল কারণ।

লোহিত সাগরের নিরাপত্তাকে ইরানের জন্য গুরুত্বপূর্ণ বলে জোর দিয়ে আমির আবদুল্লাহিয়ান আরও বলেন: তেহরান চায় আমেরিকা গাজায় যুদ্ধের অবসান ঘটাক।

ইয়েমেনের আনসারুল্লাহকে ইরান সহযোগিতা করছে-এই দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন: ইয়েমেনসহ এ অঞ্চলের অন্যান্য দেশও ফিলিস্তিনের জনগণকে সুরক্ষা দিচ্ছে। তারা তাদের অভিজ্ঞতা এবং স্বার্থ অনুযায়ী কাজ করছে, ইরানের কাছ থেকে আদেশ নিচ্ছে না।

তিনি জোর দিয়ে বলেন: পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির শেকড় ইসরাইল এবং গাজায় তাদের গণহত্যার মূলে প্রোথিত।

সিরিয়া এবং ইরাকে ইহুদিবাদী গুপ্তচরেদর ঘাঁটি এবং আইএসআইএস সন্ত্রাসীদের অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বৈধ প্রতিরক্ষা বলে উল্লেখ করেন।

দাভোস সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সুইজারল্যান্ড সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। ওই সম্মেলনের অবকাশে তিনি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পিনবার্ট এইড, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারস, পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার হক কাকার এবং লেবানন সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে সাক্ষাৎ করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page