September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আগামীকাল থেকে অনুষ্ঠেয় যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নেবে। একইসঙ্গে ইরানের নৌ বাহিনীর একটি প্রতিনিধিদল করাচিতে অবস্থান করবে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে।

এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আমান-২০২৫’। দুই বছর পরপর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে। আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে এই মহড়া শুরু হচ্ছে এবং ৫০টিরও বেশি দেশ এতে অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের নৌ বাহিনী বলেছে, ২০২৩ সালের মহড়ায় ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল। আর এবার এর চেয়েও বেশি দেশ অংশ নিতে যাচ্ছে। আমান-২০২৫ মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করা। মহড়ার পাশাপাশি অনুষ্ঠিত হবে আমান সংলাপ।

যেখানে সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক অর্থনীতি এবং উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এই সংলাপে সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তনও এবার বিশেষ গুরুত্ব পাবে। এর মাধ্যমে পাকিস্তান জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় বলে ইসলামাবাদ জানিয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page